1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডেংগু প্রতিরোধে সেনাবাহিনী নানা আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মাগুরায় ডেংগু প্রতিরোধে সেনাবাহিনী নানা আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৫৮ বার

মোঃ সাইফুল্লাহ/ মাগুরায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানোর পাশপাশি অস্বচ্ছল ৫০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশন।

৩১ মে রবিবার মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দোয়ারপাড় এলাকায় আদিবাসী পল্লীতে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে ড্রেন,বাড়ির আশেপাশের ময়লা আবর্জনাময় স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ওই এলাকার অস্বচ্ছল ৫০ পরিবারের মাঝে মশারি দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল আতিফ সিদ্দিকী এ সময় উপস্থি ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল আতিফ সিদ্দিকী জানান,বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে করোনা ভাইরাসের পাশাপশি ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কাজ করছে । আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে জন্য আমরা কাজ করছি। এ জন্য আমরা মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আদিবাসী পল্লী এলাকায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি নালা,র্নদমা,ড্রেন ও বাড়ির আশেপাশে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়

করোনা যেমন একটি মহামারি রোগ । তেমনি ডেঙ্গু ভাইরাসজনিত ভয়াবহ রোগ। এ রোগে গত বছর সারাদেশে শতাধিক মানুষের বেশি মৃত্যু বরণ করেছিল। তাই আমরা মানুষকে আগে থেকে সচেতন করছি ও অস্বচ্ছল পরিবারের মধ্যে মশারি বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net