1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গার ১‘শ ৭২ মসজিদ পেল প্রধানমন্ত্রীর অনুদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়

মাটিরাঙ্গার ১‘শ ৭২ মসজিদ পেল প্রধানমন্ত্রীর অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩১৮ বার

আবদুল আলী, গুইমারা,খাগড়াছড়ি :
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১৭২টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠঅনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লঅবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. হারুনুর রশীদ ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।

চেক বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ থেকে আমাদের প্রিয় মাটিরাঙ্গাও মুক্ত নেই। ইতিমধ্যে মাটিরাঙ্গায় তিন জনের কনোরা ভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তারা সুস্থ আছেন, ভালো আছেন। তবুও আমাদেরকে সচেতন থেকেই সুস্থ থাকতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমনে দেশের মসজিদগুলো আর্থিক সঙ্কটে পড়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারন মানুষের পাশাপাশি মসজিদগুলোর পাশে দাড়িয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মসজিদ থেকেই সাধারন মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। যদিও করোনা ভাইরাস শুরু থেকেই প্রশাসন সকলকে সাথে নিয়ে মাটিরাঙ্গা ও মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে মাঠে থেকেই কাজ করছে। তিনি সকলকে নিজেদের সুরক্ষায় অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন।

পরে মাটিরাঙ্গা উপজেলার ১শ ৭২টি মসজিদের সভাপি ও সম্পাদকের হাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net