1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে গৃহবধুর আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে গৃহবধুর আত্নহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৭৫ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাই উপজেলায় বিয়ের তিন মাসের মাথায়
গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুর ২ টার সময় উপজেলার মীরসরাই থানাধীন ১৩নং মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী গ্রামের জাকির হোসেন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাম মাহমুদা আক্তার ঝর্ণা (২৬)।
নিহত গৃহবধু ঝর্ণা পুর্ব মায়ানী গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে জাকির হোসেন এর স্ত্রী। নতার বাবার বাড়ী মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পান্তার পুকুর এলাকায়।
স্থানীয়রা জানান, গত তিন মাস আগে পারিবারিক ভাবে ঝর্ণা সঙ্গে জাকিরের বিয়ে হয়। বিয়ের পর ঝর্ণা তার স্বামীর বাড়ীতে ছিলো। শুক্রবার বেড়াতে যাওয়া নিয়ে স্বামীর সাথে মনমালিন্য হয়। সকালে স্বামী জাকির হোসেন কৃষিকাজের জন্য মাঠে চলে যান। মাঠ থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।
মায়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হোসেন আজাদ জানান, এলাকাববাসী আমাকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানালা ভেঙে গৃহবধূ ঝর্ণা গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। পরে পরিবারের লোকজন তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
এই বিষয়ে মীরসরাই থানা এ এস আই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে লাশ নামিয়ে সুরতাহাল করি। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net