ঢাকা   ০৪:৫৯:১০ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন 

মেঘনা নদী থেকে ৪৪টি মহিষ উদ্ধার করেছে নৌ-পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভেসে যাওয়া ৪৪টি মহিষ উদ্ধার করেছে হাতিয়া নৌ-পুলিশ।বুধবার সকালে জোয়ারের করণে বিভিন্ন চরাঞ্চল থেকে ভেসে আসা এসকল মহিষ নলচিরা ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।জানা যায়, ভোরে যাত্রীবাহী একটি স্প্রিটবোট হাতিয়া আসার সময় নদীতে মহিষের একটি দল ভেসে যেতে দেখতে পাই। তখন তারা নলচিরা ঘাটে পুলিশকে অবহিত করে। পরে নলচিরা নৌপুলিশের একটি টিম এ এস আই আরমান ও এ টি এস আই নারায়ন চক্রবর্তীর নেতৃত্বে লোকজন নিয়ে নদী থেকে মহিষের দলটি উদ্ধার করে। বর্তমানে মহিষ গুলো নলচিরা নৌ-পুলিশের তত্বাবধানে রয়েছে।নলচিরা নৌপুলিশের এ এস আই আরমান জানান, উদ্ধারকৃত মহিষ গুলি আমরা হাতিয়া উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছি। প্রকৃত মালিক নির্নয় হলে মহিষ গুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে।এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, এখন পর্যন্ত মহিষের অনেক মালিক যোগাযোগ করছেন। তাদের দেওয়া সঠিক বর্নচিহ্ন যাচাই করে আমরা হস্তান্তর করার ব্যাবস্থা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি