1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে ভেজাল ঔষুধ প্রস্তুতকারীর ১ বৎসরের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

রংপুরে ভেজাল ঔষুধ প্রস্তুতকারীর ১ বৎসরের কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২২১ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ দেশে যখন মহামারী করোনায় আক্রান্তের বিষয় নিয়ে দেশ ও জাতী চিন্তিত ও মর্মাহত ঠিক সেই মুহুর্তে ভেজাল ঔষুধ প্রস্তুতকারী আতিয়ার রহমান নামে এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এই ঘটনায় আতিয়ার রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপতার মুহুর্তে আতিয়ার রহমানের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ ভেজাল ওষুধ জব্দ করেন।

শুক্রবার (৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাতে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় বিউটি হ্যাভেন সোসাইটিতে যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৪ ময়মনসিংহ। এসময় লাইসেন্স ও অনুমোদনবিহীন বিপুল সংখ্যক ট্যাবলেটসহ ভেজাল ঔষুধ প্রস্ততকারক ও ব্যবসায়ী আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতিয়ার রহমান (৪৬) পাবনা জেলার সদর এলাকার কুটিপাড়া গ্রামের মৃত সামছুদ্দিন মন্ডলের ছেলে। সে নীলফামারী জেলার সৈয়দপুরের একটি ফ্লাটে থেকে এ/পি-বিউটি হ্যাভেন সোসাইটি নামে প্রতিষ্ঠানের আড়ালে ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করতেন।

পরে নীলফামারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল ঔষুধ প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে গ্রেফতার আতিয়ার রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি প্রদান করা হয়। উদ্ধারকৃত অনুমোদনবিহীন ভেজাল ওষুধ জনসম্মুখে ধ্বংস করেন র‌্যাবের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net