1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীছড়িতে লাশ উদ্ধার: হত্যার অভিযোগে একজন আটক, মামলার প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

লক্ষ্মীছড়িতে লাশ উদ্ধার: হত্যার অভিযোগে একজন আটক, মামলার প্রস্তুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৫২ বার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আহম্মদ আলী(৪৮), পিতা-মৃত আরশাদ আলী নামে এক তরকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগে আচক করা হয়েছে এক নারীকে। এদিকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ময়ূরখীল ৯ এলাকায় ফিরোজের আম বাগানে। স্বজনদের অভিযোগ আম বাগানে গরু খোঁজতে গেলে পরিকল্পিতভাবে পিটিয়ে মেরে লাশ গুম করার চেষ্টা করে।

নিহতের শশুর মো: সোলেয়মান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গতাল সন্ধ্যায় আহম্মদ গরু খোঁজ ফিরোজের আম বাগানে যায়। এর পর সে রাতে বাড়ি ফিরে নি। সকালে আমি জামাইকে খোঁজতে বের হই। বাগানের ভেতরে ঢুকেই দেখি ফিরোজ ও তার স্ত্রী আলেয়া বেগম আমার জামাইকে টেনে পাহাড়ের ঢালুতে ফেলে দিচ্ছে। আমি চিৎকার দিলে ফিরোজ পালিয়ে যায়। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

একই এলাকার মো: জাফর বলেন, এই আম বাগানকে ঘিরে ইতিপুর্বে বেশ কয়েকটি ছাগল মারার ঘটনা ঘটেছে। এই বাগানে অবৈধভাবে বিদ্যুতের লাইন দিয়ে আর্থিং এর লাইন লাগিয়ে মানুষ মারাসহ নানা জীবজন্তু হত্যা করছে।

চাচা শশুর স্থানীয় মেম্বার রেজাউল করিম বলেন, সীমানা নিয়ে বিরোধ আছে। পূর্বশত্রুতার জের ধরেই আমার ভাতিজি জামাইকে হত্যা করেছে এবং হত্যার পর বিদ্যুতের তারে জড়িয়ে মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ফিরোজের স্ত্রী আলেয়া বেগম বলেন, আমরা কেনো আহম্মদ কে মারতে যাবো। কিভাবে আম বাগানে মারা গেলে তা তিনি জানেনা বলে জানান।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শোনার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফিরোজের স্ত্রীকে সন্দেহজনকভাবে আটক করে জিগ্যাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে লাশ পাওয়ার খবরে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। এই হত্যাকান্ডের বিচার দাবি করেন স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ বিশাল বাগানে বিদ্যুতের লাইন দিয়ে গরু,ছাগল ও পশু-পাখি মারার উদ্দ্যেশ্য হলেও আইনগত কতটুকু সঠিক তা তদন্ত করে প্রকৃতদোষি সাব্যস্থ্য হলে অবশ্যই বিচাররের আওতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net