1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি ওষুধ চুরি থেকে চাল চোর ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা এখনো বহিষ্কার হয়নি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

সরকারি ওষুধ চুরি থেকে চাল চোর ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা এখনো বহিষ্কার হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৯৩ বার

শরীয়তপুর জেলা প্রতিনিধি ঃ ওষুধ চুরির দায়ে সরকারি চাকুরি থেকে বহিষ্কার হওয়া ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দোহা ওরফে ডাঃ রতন চাল চুরির দায়ে আটক হয় গত ৭ মে। সাথে একই ইউনিয়নের সচিব জাহাঙ্গীর আলমকেও আটক করে পুলিশ। জানা যায়, শরীয়তপুরের আরশিনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিব জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করে। পরে অভিযোগ পেয়ে এনএসআই-এর ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল সরেজমিনে তদন্তে গিয়ে বিষয়টির সত্যতা পায়। একই সঙ্গে তারা ৩৫ বস্তা বিজিএফের চাল উদ্ধার করে। এরপর ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবকে আটকের নির্দেশ দেন। ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সামাদ বলেন, ভেদরগঞ্জ উপজেলায় জাটকা ইলিশ আহরণ বন্ধ থাকায় ছয় হাজার ৪৭২ জেলেকে ভিজিএফের চাল দেয়া হয়। এর মধ্যে আরশিনগর ইউনিয়নের ৫৮৪ জন জেলের প্রত্যেকের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।
সেই ঘটনায় তাৎক্ষণিকভাবে সখিপুর থানা আওয়ামী লীগ থেকে রতনকে বহিষ্কার করা হয়। সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। আতিকুর রহমান মানিক সরকার বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী চাল চুরির অভিযোগে আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা.শামসুদ্দোহা রতনকে পার্টি থেকে বহিস্কার করা হয়েছে।
কে এই ডাঃ রতন: সামসুদ্দোহা ওরফে ডাঃ রতন ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি কর্মকর্তা। ১৯৯৭ সালে সিরাজগঞ্জে কর্মরত থাকাকালীন সরকারি ওষুধ চুরির অভিযোগ উঠে তার নামে। তদন্তে সেই চুরি প্রমাণিত হলে ওষুধ চুরির দায়ে সরকারি চাকুরি থেকে তাকে বহিষ্কার করা হয়।
তারপর এলাকায় এসে শুরু করে রাজনীতি এবং কালক্রমে হয়ে যায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিভিন্ন সময় তার নামে নানা দুর্নীতি ও অপকর্মের অভিযোগ উঠলেও কোন প্রতিকার হয়নি। এবার চাল চুরি ও জেলেদের চালে ওজনে কম দেয়ার বিষয়ে অভিযোগ এনএসআই ‘র সরেজমিনে তদন্তে বিষয়টির সত্যতা পায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তার সচিবসহ তাকে গ্রেফতার করা হয়।কিন্তু এমন প্রমাণিত ঘটনার পরও তাকে চেয়ারম্যানের পদ থেকে এখনো বহিষ্কার করা হয়নি। আদালতে মামলার নামে সময়ক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ তুলছেন এলাকার জনগণ। কেউ কেউ বলছেন, প্রশাসন ম্যানেজ করেই অপকর্ম করতো সে, আজ তারাই তাকে বাঁচানোর চেষ্টা করছে। কেননা, এরকম ঘটনা যেখানেই ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যার কঠিন সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হলেও এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net