1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩০৭ বার

মুজিব উল্ল্যাহ্ তুষার :
হাটহাজারী থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ,চট্টগ্রাম বিএনপি’র সাবেক আহ্বায়ক মরহুম আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলমের ২য় মৃত্যেবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে, ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠন, কর্তৃক আয়োজিত,মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআান, দোয়া মাহফিল,এবং এতিম ও নিম্নআয়ের মানুষদের মধ্যে খাবার বিতরন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত বক্তরা বলেন,সৈয়দ ওয়াহিদুল আলম বেচে থাকতে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচী বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। তিনি হাটহাজারীর মানুষকে ভালবাসতেন তাই প্রতিদান হিসেবে বার বার ভোটদিয়ে সংসদসদস্য নির্বাচিত করেছেন। হাটহাজারীর মানুষের মাঝে আজীবন বেচে থাকবেন। ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো.বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মামুন আলমের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি এস এম আবুল ফয়েজ,বায়জিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বায়জিদ থানা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন,যুগ্ন সম্পাদক নুর নবী মিলন,যুগ্ম সম্পাদক খালেদ সায়েম,যুগ্ম – সম্পাদক শাহাদাত হোসেন চান মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম মহসিন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদ, বায়জিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ টিটু, মিজানুর রহমান বাবুল,হারুনুর রশিদ ,সিদ্দিকুর রহমান আকাশ, বায়জিদ থানা ছাত্রদল নেতা কে,এম,মনিরুজ্জামন সহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net