1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়িতে মসজিদে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক  তাজুল বাদ, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ 

সোনাইমুড়িতে মসজিদে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২২৪ বার

মাহবুবুর রহমান : করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদে স্বয়ংক্রিয় জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন।

সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও কাশিপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এটি স্থাপন করা হয়।

জানা যায়, এ স্প্রে পয়েন্টের মধ্য দিয়ে পাঁচ সেকেন্ডে একজন ব্যক্তির সম্পূর্ণ দেহে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক তরল ছিটানো যাবে। সাধারণ মুসুল্লীদেরকে জীবাণু মুক্ত রাখতেই এই বুথ স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, করোনা পরিস্থিতিতে নির্বিঘ্নে মসজিদে ইবাদত বন্দেগী করতে এটি খুবই গুরুত্ব বহন করবে। ইবাদত বন্দেগী করতে আসা-যাওয়া করা মানুষকে জীবাণুমুক্ত করতে এ বুথ স্থাপনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।

এ বিষয়ে’মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও সামিন গ্রুপের এমডি জনাব মো: বোরহান উদ্দিন জানান, মানুষ যেন সুন্দর ভাবে ইবাদত করতে পারে এ জন্য আমি এ জীবাণুনাশক বুথটি স্থাপন করেছি। তবে ব্যক্তি নিরাপত্তার জন্য ব্যক্তিকেই সতর্ক হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net