1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত যান্ত্রিক নৌযান পুড়িয়ে ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

হালদা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত যান্ত্রিক নৌযান পুড়িয়ে ধ্বংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৮৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।এই নদীতে প্রতিবছর চৈত্র মাস থেকে আষাঢ় মাসে রুই, কাতলা, কালিবাউশ ও মৃগেল মা মাছ ডিম ছাড়েন। এবছরও রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা মাছ।গত ২৩ মে রাউজান- হাটহাজারী উপজেলার ৬শত ১৬ জন ডিম সংগ্রহকারী ২শত ৮০ টি নৌকা নিয়ে হালদা নদী থেকে ২৫ হাজার ৫শত ৩৬ কেজি ডিম সংগ্রহ করেন।কিন্তু মা মাছের প্রজনন ও ডলফিন সহ জৈব বেচিত্র রক্ষায় মৎস্য মন্ত্রণালয় নদীতে সারা বৎসর মা মাছ শিকার ও যান্ত্রিক নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়।তবে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে চলছে অবৈধ ইঞ্জিন চালিত যান্ত্রিক নৌযান ও মা মাছ শিকার।হালদার মা মাছ ও ডলফিন সহ জৈববৈচিত্র রক্ষায় ২৮ মে বৃহস্পতিবার নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে হাটহাজারীর সীমনায় রুহুল্লাপুর সর্তার ঘাট এলাকায় একটি বালুবাহী ইঞ্জিন চালিত যান্ত্রিক নৌযান আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়।ইঞ্জিন চালিত নৌযানটি থেকে দুইটি ইঞ্জিনও ধ্বংস করা হয়।এব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর ডলফিন ও মা মাছ সহ জৈব বৈচিত্র রক্ষায় রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের নির্দেশে ও পরামর্শে হালদা নদীতে অভিযান চালিয়ে যান্ত্রিক নৌযান ধ্বংস করা হয়েছে। হালদা”র মা মাছ ও ডলফিনসহ জৈব বৈচিত্র রক্ষায় প্রতিনিয়ত অভিযাণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net