1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমাদের আলোকিত সমাজ এর উদ্যোগে ১০০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

আমাদের আলোকিত সমাজ এর উদ্যোগে ১০০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৯১ বার

মোঃ নাঈম উদ্দিন (প্রিন্স নয়ন),স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানের আজ ১৪ রমজান উপলক্ষে চট্টগ্রামস্থ মুরাদপুরে ‘সেন্ট্রাল হল’ কমিউনিটি সেন্টারে আমাদের আলোকিত সমাজ এর উদ্যোগে ১০০০ অসহায় মানুষের মাঝে ইফতারী বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আলোকিত সমাজের প্রেসিডেন্ট এ আর কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামিলীগ সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, কাউন্সিলর মোবারক আলী,আমাদের আলোকিত সমাজের চট্টগ্রামস্থ সদস্য বৃন্দ।

সভাশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে আগত কিছু মানুষের হাতে খাবার তুলে দেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান।বাকি খাবারগুলো আমাদের আলোকিত সমাজের সদস্যদের দিয়ে বিভিন্ন স্থানে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের কাছে পৌছে দেওয়া হয়।আমাদের আলোকিত সমাজের প্রেসিডেন্ট এ আর কামরুল ইসলাম বলেন আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং আমাদের এই সংগঠনের সকল সদস্য পবিত্র মাহে রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net