1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলেম-ওলামাদের সম্মানে চট্টগ্রাম মহানগর ওলামাদলের রমজান ফুডপ্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

আলেম-ওলামাদের সম্মানে চট্টগ্রাম মহানগর ওলামাদলের রমজান ফুডপ্যাকেজ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৯৯ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর ওলামাদলের উদ্যোগে আলেম ওলামাদের সম্মানে রমজান ফুট প্যাকেজ বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে নগর ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ শহীদ উল্যাহ চিশতীর সভাপতিত্বে রমজান ফুডপ্যাকেজ বিতরন কার্যক্রম সম্পন্ন হয়।
নগর ওলামাদলের সাধারণ সম্পাদক কাজি এম. এ হান্নান জিলানীর চঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য তৌহিদুল আলম, আকবর শাহ থানা ওলামাদলের সভাপতি হাফেজ সাইফুল, খুলশি থানা ওলামাদলের সভাপতি মো. শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চলমান মহামারিতে দেশে চরম সংকট চলছে। এই সংকটময় মূহুর্তেও সরকার দলীয় লোকজন অসহায় মানুষের সরকারী ত্রাণ লুটপাট করে চলছে। বিএনপি জনগনের স্বার্থে রাজনীতি করে। তাই আজকে সারা দেশে চলমান সংকটময় মুহুর্তে বিএনপির প্রত্যেক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান হতে দেশের মানুষের পাশে এসে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চট্টগ্রাম মহানগর মহানগর ওলামদলের নেতৃবৃন্দরা সংকটে পড়া আলেম ওলামার পাশে দাড়িয়েছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।ডা. শাহাদাত হোসেন সরকারী লোকজনের প্রতি উদ্দেশ্য করে বলেন মহামারীতে লুটপাট পরিহার করে জনগনের জনগনের পাশে থাকেন। অন্যথায় দেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষীপ্ত করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net