1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন বাংলাদেশি অধ্যাপক জামালউদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

একজন বাংলাদেশি অধ্যাপক জামালউদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৩৪ বার

| ইমরান ইমতিহান|

একজন ভিসি কে চিনে সারা দেশ, আর একজন গবেষক কে সারা পৃথিবী। এমনটাই বলতেন, যিনি সেই মানুষটার গল্প শুনাই চলুন। যার সামনে দেশের বাঘাবাঘা গবেষকরা মৌন হয়ে যান, সম্মানে, শ্রদ্ধায়। ওনি হয়তো কখনো জাতীয় অধ্যাপক হবেন নাহ, কখনো হয়তো স্বাধীনতা পুরষ্কারও পাবেন নাহ। কিন্তু মিডিয়া আর বিজ্ঞাপনের আড়ালে কাজ করে যাচ্ছেন দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য, সম্মানের জন্য। দেশ বিদেশে বার বার বড় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। পৃথিবীর বিখ্যাত সব জার্নালে রয়েছে শতাধিক আর্টিক্যাল। বিশ জনের অধিক ছাত্রকে দিয়েছেন পিএইচডি ডিগ্রি। আর সেই ছাত্ররাও পৃথিবীর বিভিন্ন দেশে, নিজ যোগ্যতায় হয়েছেন বরেণ্য, হয়েছেন প্রফেসর। বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্বনামধন্য প্রফেসর এম জামালউদ্দিন আহমদের কথা। চলুন আজ ওনার না জানা ব্যাকগ্রাউন্ডটা জেনে আসি।

প্রফেসর জামালউদ্দিন আহমদঃ
সিলেকশন গ্রেড প্রফেসর ও সাবেক চেয়ারম্যান, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চীফ এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক জার্নাল।

ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অফ সিন্ধ, পাকিস্তান।

ভিজিটিং প্রফেসর, চাইনিজ একাডেমি অফ সাইন্সেস, চায়না।

সাবেক একাডেমিক ভিজিটর, আই আই টি, মাদ্রাজ, ভারত।

সাবেক একাডেমিক ভিজিটর, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া।

সদস্য, international union for pure and applied chemistry. ( IUPAC)

[IUPAC নামকরনের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। আর হ্যাঁ, স্যার সেই IUPAC এর সদস্য।]

সদস্য, রয়্যাল সোসাইটি অফ ক্যামিস্ট্রি।

আজীবন সদস্য, অ্যামেরিকান সোসাইটি অফ অ্যানালাইটিক্যাল ক্যামিস্ট্রি।

চার্টার্ড সাইন্টিস্ট, ইউরোপীয় কমিশন।

চার্টার্ড ক্যামিস্ট, রয়্যাল সোসাইটি অফ ক্যামিস্ট্রি।

পোস্ট ডক্টরাল –

চাইনিজ একাডেমি অফ সাইন্সেস, চায়না।

Loughborough university, London, England.

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া।

panepistimion Ioanninon, Greece.

পিএইচডি –
যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত।

ড. জামাল নজরুল স্যারকে সবাই চিনি। যিনি বারবার বড় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে। কিন্তু চিনেছি কখন?? ওনি মারা যাওয়ার পর নিশ্চয়। প্রফেসর জামালউদ্দিনকে চিনে রাখার সময় এইটাই। সামনের বছরই চলে যাবেন অবসরে। মারা গেলে হয়তো ঠিকই চিনবো আমরা। ভাগ্যে হয়তো দেখার সুযোগ হবে নাহ। সাদামাটা, বুড়িয়ে যাওয়া প্রফেসর জামালকে চিনে রাখো চবি। একদিন গর্ব করবে তুমি, তোমার অনুজরা..❤❤❤

শুভ জন্মদিন স্যার। আপনার সুসাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আমি ভাগ্যবান, আপনার ডিরেক্ট সুপারভিশন আমি পেয়েছি। পেয়েছি আপনার ভালোবাসা। শতদিন ঘুম ভেঙেছি আপনার ফোনে। ধমক খেয়েছি প্রফেসর জামালউদ্দিন স্যারের। অনেক প্রতিষ্ঠানের বারান্দায় হাটলেও নাকি অনেক শিক্ষা মিলে, আর তার প্রমান পেয়েছি আপনার পিছনে হেটে।

লেখক,
খাদ্য মনিটরিং অফিসার (সুপারিশপ্রাপ্ত), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও
প্রাক্তন শিক্ষার্থী, রসায়ন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net