ঢাকা   ১১:৪২:৩২ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

কক্সবাজার জেলার সকল দোকান ও শপিংমল বন্ধের নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি।
বিশ্ব মহামারীতে করোনা ভাইরাসের সক্রমণ ঠেকাতে কক্সবাজার জেলার সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

একই সঙ্গে বিকেল চারটার পর সকল ধরণের পরিবহণ বন্ধ রাখা হবে।

আগামীকাল ১৮ মে সোমবার বিকেল চারটা থেকে আদেশ কার্যকর হবে বলে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসেনর দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে কয়েকটি শর্ত সাপেক্ষে কিছু দোকানপাট খোলা রাখার অনুমতি দিলেও কিন্তু গত কয়েকদিন শর্তের কোন কিছু মানা হয়নি।
তাই সোমবার ১৮ তারিখ বিকেল চারটার পর থেকে সকল ধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তবে পণ্যবাহী পরিবহণ এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়াও কাচাবাজার, অন্যান্য সরকার ঘোষিত কার্যক্রম চলমান থাকবে।

আরও জানানো হয়, এসব নির্দেশনা মেনে না চললে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি