ঢাকা   ১২:২৪:৪৬ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১০ম বার্ষিক ইছালে সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর থেকে শুরু হওয়া এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।

 

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কেবল একটি ধর্মীয় আয়োজক সংগঠন নয়, বরং এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন। ইসলামের সুমহান মানবিক আদর্শকে বুকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য।”

 

তিনি পরিষদের বিগত বছরগুলোর সামাজিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে আরও বলেন, “বিগত বছরগুলোতে আমরা এলাকার গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের বস্ত্রদান, করোনাকালীন ও বিভিন্ন দুর্যোগে খাদ্য সহায়তা এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদানসহ নানা জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমাদের এই মানবসেবামূলক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঘুল্লিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ নজরুল ইসলাম।

 

প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কুরআন থেকে অত্যন্ত আকর্ষণীয় ও দিকনির্দেশনামূলক তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা এফ.এম জাহাঙ্গীর আলম ।

 

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ঘুল্লিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোঃ ময়েনুল ইসলাম (দ্বিতীয় বক্তা) এবং শ্রীপুর, মাগুরা থেকে আগত হযরত মাওলানা মোঃ আকিদুল ইসলাম (তৃতীয় বক্তা)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ।

 

ওয়াজ মাহফিলের পাশাপাশি অনুষ্ঠানে আগত বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি