ঢাকা   ০৫:৪১:০৩ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী  উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার আয়োজনে  ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার  তাসমীয়া আক্তার রোজী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, খামারপাড়া সিদ্দিকীয় আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান,  ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার ফিল্ড সুপারভাইজার মহিউদ্দীন আহমেদ প্রমুখ।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার মডেল কেয়াটেকার আবদুল খালেক, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথাম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। আগামীকাল মাগুরা মডেল মসজিদে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি