ঢাকা   ০৭:৪০:২৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এর বিচারের দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় মাইজদীর জেলা জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

নোয়াখালী শহর শিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আবদুল আল মাহবুব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।

সমাবেশ শেষে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসে সংঘটিত নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, “পল্টন ট্র্যাজেডির নেপথ্যে থাকা কুশীলব ও বর্বর হায়েনাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি