ঢাকা   ০২:২৮:১৯ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  ২৮ অক্টোবর বুধবার সকালে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।  জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর  নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়ের পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, সাবেক ছাত্রনেতা ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ আরাফাতে গর্বিত পিতা মোঃ অলিউর রহমান, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম।

 

২০০৬ এর লগি বৈঠা  নিয়ে পৈচাশিক হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের  অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  সমাবেশ শেষে বিশাল এক  বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এ দিনে আওয়ামীলীগ  বাংলাদেশ  জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের  কর্মীদের উপরে পৈচাশিক অত্যাচার চালায়।এ সময় তারা হত্যার পরিকল্পনা করে অনেককে। তাই অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে  দাবি জানান তারা । এছাড়া শ্রীপুর,  মহম্মদপুর ও শালিখা উপজেলাতে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি