1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৬০ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়ার বিশিষ্ট মাছ ব্যবসায়ী ও ট্রলার মালিক জয়নাল আবেদীন ওরফে জয়নাল কোম্পানী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঈদের দিন সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি দীর্ঘ প্রায় ১২ দিন ধরে প্রচন্ড রকম জ্বরে ভুগছিলেন। ওষুধেও তার জ্বর কমতো না।

মধ্যম নুনিয়াছড়া শালিশ কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ কক্সবাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে জয়নাল কোম্পানীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

আজাদ জানান, গত ২৩ মে জয়নাল কোম্পানি করোনার নমুনা জমা দিয়েছেন। এখনও রিপোর্ট পাননি। হাসপাতালে নেয়ার আগে অসুস্থ জয়নাল কোম্পানি তাকে জানিয়েছেন, আগামিকাল ২৬ মে রিপোর্ট পাওয়া যাবে।

তিনি জানান, এখন থেকে প্রায় ১২ দিন আগে জয়নাল কোম্পানি জ্বরে আক্রান্ত হন। ওষুধ খাওয়ার পরও সেই জ্বর এখনও কমেনি। তাই করোনার টেষ্ট জমা দেয়া হয়েছে।
তবে তার শারিরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তার মতে, জয়নাল কোম্পানির ৩ ছেলেও এখন জ্বরে আক্রান্ত।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে জানান, করোনা উপসর্গ নিয়ে একজন রোগী আনা হয়েছিল। তবে ওই রোগীকে তারা মৃত অবস্থায় পেয়েছেন।

তবে ওই চিকিৎসক জানান, লাশ তাদের নিকটাত্মীয়রা নিয়ে গেছেন।

অপরদিকে মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির একটি সুত্র জানিয়েছেন, জয়নাল কোম্পানির করোনা উপসর্গ থাকায় আপাতত তার লাশ পাড়ায় আনতে নিষেধ করা হয়েছে।
সরকারি ভাবে করোনা বিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা হলে লাশ জানাযা শেষে মধ্যম নুনিয়াছড়া কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, জয়নাল আবেদীন দীর্ঘদিন মাছ ব্যবসা ও ফিশিং ট্রলার ব্যবসায় জড়িত থাকার পাশাপাশি পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net