1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত ফুলবাড়ি থানার ওসি রাজিবের লালমনিরহাটের বাড়ীতে বাবাসহ ১০জন স্বজনের করোনা নমূনা সংগ্রহ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

করোনা আক্রান্ত ফুলবাড়ি থানার ওসি রাজিবের লালমনিরহাটের বাড়ীতে বাবাসহ ১০জন স্বজনের করোনা নমূনা সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৬৫ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
লালমনিরহাট জেলা সদরের সাপটানাস্থ আদর্শ পাড়ায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ওসি রাজিবের বাবা অবসর প্রাপ্ত এএসপি দিলীপ রায়সহ ৭জন স্বজনের ও তাদের সংস্পর্শে আসা ৩জনসহ মোট ১০জনের করোনা নমূনা সংগ্রহ করেছে লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার বিকালে নমূনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, লালমনিরহাট জেলার পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের ফুলবাড়ির থানার ওসির দায়িত্ব পালন করছিল পুলিশ ইন্সেপেক্টর রাজিব রায়। লালমনিরহাট হতে ফুলবাড়ি থানার দূরুত্ব প্রায় ৮/১০কিলোমিটার। দূরত্ব কম হওয়ায় ওসি রাজিব প্রায় রাতে স্বজনদের সাথে ও বৃদ্ধ বাবার সাথে দেখা করতে গ্রামের বাড়ী লালমনিরহাট শহরেও আসতেন। ওসি রাজিব করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। তার বাবা বাড়ী লক ডাউন করে রাখা ছিল। আজ রবিবার ওসির বাবা, স্ত্রী, সন্তানসহ পরিবারের ৭জন ও পরিবারের সংর্স্পসে আসা আরো ৩জন মোট ১০জনের নমূনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দীপংকর রায় জানান, ওসি রাজিব রায়ের পরিবারের ৭জন সদস্যের ও তাদের সংর্স্পশে আসা প্রতিবেশী ৩জনের মোট ১০জনের করোনা পরীক্ষা করতে নমূনা সংগ্রহ করে রংপুরে পাঠিয়েছি।
লাভলু শেখ, লালমনিরহাট ০১৭১০২৬৪৩৭২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net