1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাসে আক্রান্ত ফুলবাড়ীর ওসি রাজিব "লালমনিরহাট শহরে বাবার বাড়ি লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট!

করোনা ভাইরাসে আক্রান্ত ফুলবাড়ীর ওসি রাজিব “লালমনিরহাট শহরে বাবার বাড়ি লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৭৮ বার

লাভলু শেখ, লালমনিরহাট
লালমনিরহাট জেলা সদরের আর্দশ পাড়ায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ওসি রাজিবের বাবার বাড়ি। বাবার বাড়ি হতে ফুলবাড়ি থানার দূরত্ব মাত্র ১০কিলোমিটার। দূরত্ব কম হওয়ায় প্রায় প্রতিদিন রাতে ওসি তাঁর বৃদ্ধ বাবা ও স্বজনদের খোঁজ খবর নিতে আসতেন। তাই আর্দশ পাড়া বাসীর দাবী ওসি’র বাবার বাসাটি লকডাউন করা হউক। করোনা ভাইরাস সংক্রামণ রোধে সেই সাথে তাদের সকলের নমুনা সংগ্রহ করার দাবী উঠেছে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ওসি রাজিবের বাবা দিলীপ কুমার। তিনি পুলিশের একজন অবসর প্রাপ্ত এএসপি। লালমনিরহাটে দায়িত্ব পালনকালে এখানেই অবসর যান। তখন থেকে লালমনিরহাট জেলা শহরের সাপটানার আর্দশ পাড়ায় বসবাস করেন। ফুলবাড়ি থানার দূরত্ব ওসি রাজিবের বাড়ি হতে প্রায় ১০কিলোমিটার দূরে। এই সুবাদে ওসি রাজিব প্রতিদিন দিনে অথবা রাতে বৃদ্ধ বৃদ্ধা বাবা ও স্বজনদের খোঁজ খবর নিতে বাসায় আসতেন। সে কারণে করোনা ভাইরাস সংক্রামণ রোধে লালমনিরহাট শহরের আর্দশ পাড়াবাসী অবসরপ্রাপ্ত এএসপি দিলীপ কুমারের বাড়িটি লকডাউন করার দাবী তুলে। একই দাবী উঠেছে ফুলবাড়ি থানার ওসি তদন্ত রবিউল ইসলামকে নিয়েও। এই রবিউল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ী ইউনিয়নের খেতাবাগ গ্রামে। লালমনিরহাটের আর্দশ পাড়ারবাসী দাবী করোনা সংক্রামণ রোধে ওসির স্বজনদের নমূনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হউক।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, ফুলবাড়ি থানার ওসি’র করোনা পজেটিভ রিপোর্ট বৃহস্পতিবার এসেছে। ওসি প্রায় প্রতিদিন তার বৃদ্ধ বাবা ও স্বজনদের দেখা করতে এই বাসায় আসতেন। আর্দশ পাড়া অধিবাবাসীরা তাকে জানিয়েছে। তাই করোনা সংক্রামণ রোধে ওসির বাবার বাড়িটি লক ডাউন করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা প্রশাসক আবু জাফর জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net