1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির মানববন্ধন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির মানববন্ধন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩০৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা দুর্যোগে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের গৌরাঙ্গবাজার সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সম্পাদকমন্ডলীর সদস্য আবুল হাসেম মাস্টার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অপু সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দুর্নীতি, লুটপাট বন্ধ এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করা, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, শিক্ষাখাতে প্রণোদনা প্রদান এবং শিক্ষা, চিকিৎসা ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net