1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৩৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলায় বুধবার (১৩ মে) সংগৃহীত মোট ৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো রিপোর্ট সোমবার (১৮ মে) দুপুরে পাওয়া যায়। এই ৮৮ জনের নমুনা পরীক্ষায় একজন মৃত ব্যক্তিসহ মোট ৭ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে।

নতুন ১ জনসহ মোট ৬ জন মৃত ব্যক্তি রয়েছেন। নতুন করে আরো ২জন সুস্থ হওয়ায় জেলায় মোট ১৮০ জন সুস্থ হয়েছেন। যা মোট আক্রান্তের ৮২ শতাংশের কিছু বেশি।

বর্তমানে জেলায় মোট ৩৭ জন করোনা রোগী এবং ৬ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলা থেকে আগত ৫ জন করোনা পজেটিভ রয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে করোনা শনাক্ত হওয়া ৭জনের মধ্যে জেলার ভৈরব উপজেলার ৩জন, বাজিতপুর উপজেলার মৃত ব্যক্তিসহ ২জন, তাড়াইল উপজেলার ১জন ও করিমগঞ্জ উপজেলার ১জন।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১৯ জন, হোসেনপুর উপজেলার ৪ জন, করিমগঞ্জ উপজেলায় ১৯ জন, তাড়াইল উপজেলায় ৩০ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ৬৪ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ১০ জন, ইটনা উপজেলায় ১১ জন, মিঠামইন উপজেলায় ২৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net