1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ৭৭ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ ১৯ কোটি ২৫ লাখ টাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

কিশোরগঞ্জে ৭৭ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ ১৯ কোটি ২৫ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৭৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ৭৭ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ ১৯ কোটি ২৫ লাখ টাকার সহায়তা।

এ কর্মসূচির অংশ হিসিবে কিশোরগঞ্জে তালিকাভুক্তদের মধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবার নগদ, বিকাশ, রকেট ও শিউরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি এ নগদ অর্থ পাঠানো হচ্ছে।

তালিকাভুক্তদের মধ্যে ৮৩ জন নগদ অর্থ পেয়েছেন। আগামী ১৮ তারিখের মধ্যে তালিকাভুক্ত ৭৭,০০০ জন উপকারভোগী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২,৫০০ টাকা তাদের মোবাইল ব্যাংকিং হিসেবে সরাসরি পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, অধিনায়ক, ২৩ ফিল্ড রেজি. আর্টিলারি লে. কর্ণেল মো. মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net