1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ৭৭ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ ১৯ কোটি ২৫ লাখ টাকা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কিশোরগঞ্জে ৭৭ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ ১৯ কোটি ২৫ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪০০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ৭৭ হাজার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ ১৯ কোটি ২৫ লাখ টাকার সহায়তা।

এ কর্মসূচির অংশ হিসিবে কিশোরগঞ্জে তালিকাভুক্তদের মধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবার নগদ, বিকাশ, রকেট ও শিউরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি এ নগদ অর্থ পাঠানো হচ্ছে।

তালিকাভুক্তদের মধ্যে ৮৩ জন নগদ অর্থ পেয়েছেন। আগামী ১৮ তারিখের মধ্যে তালিকাভুক্ত ৭৭,০০০ জন উপকারভোগী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২,৫০০ টাকা তাদের মোবাইল ব্যাংকিং হিসেবে সরাসরি পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, অধিনায়ক, ২৩ ফিল্ড রেজি. আর্টিলারি লে. কর্ণেল মো. মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net