ঢাকা   ১১:৫৩:৩৪ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি সামনে আরো একটি লড়াই আসছে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে।

শুক্রবার দুপুরে জুলাই পদযাত্রার ১৮তম দিনে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা আমাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরবো। গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে। আরো হামলা হবে। কিন্তু আমাদের দমন করা যাবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরো লড়াই করতে হবে। আমরা প্রতিবাদ করতে শিখেছি। মুজিববাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, সে লড়াইয়ে আমরা জিতবো। ভয়ের কোন কারণ নেই। দেশে চাঁদাবাজি হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা। যাতায়াত ব্যবস্থা নাজুক, কর্মসংস্থানের দুর্গতি। জনগণ এখন মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

এনসিপির মুন্সীগঞ্জের প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্মীন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি