1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪০৭ বার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে ব্যতিক্রমধর্মী এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি “আমিও পারবো” অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে স্থানীয় শিক্ষা উন্নয়নমূলক সংগঠন “আমরা মেধা বিকাশে কাজ করি” এর আয়োজনে ও নবীনগর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ও নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক সামসুন্নাহার বেগম, মো. শামীম ও নূর মোহাম্মদ সিকদার।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি উৎসাহ, অনুপ্রেরণা ও সহমর্মিতা খুবই প্রয়োজন।”

প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “শিক্ষা শুধু জ্ঞানের বাহক নয়, সমাজের অগ্রযাত্রা গড়ে তোলার চালিকা শক্তি।” তিনি আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এটিএম রেজাউল করিম সবুজ জানান, “এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে একাধিক সেবা টিম। যারা পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সহায়তা, পাঠ সহায়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করবে।”

উপজেলার ২১টি ইউনিয়নের ১০১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net