মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ১অক্টোবর বৃহস্পতিবার রাতে দরিমাগুরাস্থ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মোঃ শামসূর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ ওলিয়ার রহমানসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিশিষ্ট সমাজসেবক আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।