1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩১১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদান করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (৪ মে) প্রদত্ত এই চেক গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক সভাপতিসহ কুলিয়ারচর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

চেক গ্রহণকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই টাকা আজকের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বরাবর পাঠিয়ে দেয়া হবে।

জেলা প্রশাসক আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার ২৭৮টি কওমী মাদ্রাসায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করেছেন যা আজকের মধ্যেই বিতরণ করা হয়ে যাচ্ছে। এছাড়াও এ জেলায় করোনা রোগীদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী ২৫ লক্ষ টাকা প্রদান করেছেন যা এই সপ্তাহের মধ্যেই বিতরণ শুরু হবে। এক্ষেত্রে যে সকল রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net