1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ আরো ৩ জন করোনা সনাক্ত, এ নিয়ে আক্রান্ত ৪ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ আরো ৩ জন করোনা সনাক্ত, এ নিয়ে আক্রান্ত ৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৭২ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি॥
খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ জন। তবে জেলার প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, বুধবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তিনজন সনাক্তের তথ্য পাওয়া গেছে।
তারা হলেন- খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে থাকা ছুটি শেষে পাবনা থেকে আসা পুলিশ সদস্য (এসআই) আব্দুল হাই, জেলার মহালছড়ি উপজেলার মনারটেক এলাকার বাসিন্দা ঢাকা ফেরত নিউটন চাকমা এবং কেয়াংঘাট এলাকার বাসিন্দা আলেয়া বেগম।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কান্তি ত্রিপুরা জানিয়েছেন, দু‘জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ৭ মে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, ঐ পুলিশ সদস্য গত ৪ তারিখ ছুটি শেষে পাবনা থেকে খাগড়াছড়ি ফেরেন। ফেরার সাথে সাথেই তাকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের একটি রুমে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৫ মে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়। ১৩ মে তার করোনা পজিটিভ আসলেও তার মধ্যে কোন উপসর্গ নেই। তার দ্বারা আর কোন পুলিশ সদস্যের করোনা সংক্রমনের আশংকা নাই। সে বর্তমানে সুস্থ্য আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net