ঢাকা   ০৬:০৬:৪৪ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খাটের নিচে তেলের চাষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৫০৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ছড়া
——————————–
আকরাম হোসেন
লেখক.কবি,ছড়াকার,প্রতিবেদক,

করোনার প্রাদুর্ভাবে
হচ্ছে মানুষ লাশ।
খাটের নিচে করছে কেহ
সয়াবিন তেলের চাষ।

সমাজের মধ্য মনিরা
চুরি করছে ত্রাণ
মিথ্যা অভিনয়ে কাটছে কেহ
ক্ষেতের কাঁচা ধান।

চাউল চুরিতে ডিগ্রী পেলেন
মেম্বার চেয়ারম্যান
গরীবের রক্ত চুষে খেলেন
নেতা ওমুখ খাঁন।

মানবতার মা মরেছে
জানি না কোন কালে
ভদ্রলোকের দেখছি চুরি
দুই হাজার বিশ সালে।

বাংলাদেশে করোনার
হচ্ছে বোধহয় চাষ
বাম্পার ফলন ফলতে পারে
পাচ্ছি আশ্বাস।

সীমিত আক্রমণ ছিল যখন
সচেতন ছিল সবে
মাইকিং প্রচার ছিল তখন
সবাই ঘরে রবে।

যে যার মতো চলছে এখন
জানিনা কি হবে
সচেতনতা অবলম্বনে
রক্ষা তুমি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি