1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’

শ্যামল বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০০ বার

বিগত বছরগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা অত্যন্ত হতাশাজনক। কাগজে-কলমে ‘স্বচ্ছ’ হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে এই প্রক্রিয়ার ভেতরে নানা ধরনের কৌশল, অনিয়ম ও পূর্বপরিকল্পিত সিদ্ধান্তের প্রতিফলন দেখা যায়।

 

অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, যে বিদ্যালয়ে প্রধান বা সহকারী প্রধান নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানেরই নির্দিষ্ট প্রার্থীরাই তথাকথিত ‘স্বচ্ছ প্রক্রিয়ায়’ নির্বাচিত হন। নিয়োগের আগে থেকেই সবকিছু নির্ধারিত ছিল। দায়িত্ব সাময়িকভাবে অন্য কারও কাছে অর্পণ করে, মোট কতটি আবেদন জমা পড়েছে, কাদের ইন্টারভিউতে ডাকা হবে কিংবা কাদের বাদ দেওয়া হবে—এসব সিদ্ধান্ত গোপনে আগেই ঠিক করা হয়েছে।

 

এমনও দেখা যায়, প্রকৃত প্রার্থী না থাকলেও সমস্যা হয় না; প্রয়োজনমতো পরিচিত কয়েকজনকে দিয়ে আবেদন করিয়ে পুরো প্রক্রিয়াটিকে প্রতিযোগিতামূলক দেখানো হয়। ফলে ‘স্বচ্ছতা’ শব্দটি কেবল একটি আনুষ্ঠানিকতায় রূপ নেয়, বাস্তবতার সঙ্গে যার মিল খুবই কম।

 

আরও উদ্বেগজনক হলো স্বজনপ্রীতির ঘটনা। উদাহরণস্বরূপ, নিজের স্ত্রীকে সহকারী প্রধান পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রথমে বিদ্যমান সহকারী প্রধানকে ‘প্রধান’ পদে উন্নীত করা হয়। এতে সহকারী প্রধানের পদ শূন্য হয় এবং পরবর্তীতে সেই পদে সভাপতি তার নিজের স্ত্রীকে নিয়োগ দিয়ে দিলো। এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের নয়; বিভিন্ন স্থানে এর অসংখ্য উদাহরণ রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক সময় নাম প্রকাশ করা সম্ভব হয় না।

 

শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ ধরনের অনিয়ম কেবল ব্যক্তি নয়, পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে। তাই নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়সংগত প্রতিযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।”

লেখক: আলমগীর হোসেন

প্রধান শিক্ষক : ড. শহীদুল্লাহ একাডেমী, হাটহাজারী, চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net