1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২৭ বার

আবদুল্লাহ মজুমদারঃ করোনার সম্মুখযোদ্ধা গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে (একাংশের) সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আমার অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। সব গণমাধ্যমের কর্মীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্টে ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকার সুবিধার জন্য যে অনুরোধ করেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের চিকিৎসায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও কথা বলবো।’

অনুষ্ঠানে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের অন্যতম এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য উদভ্রান্তের প্রলাপের মতো। তারা যেভাবে কথাবার্তা বলছেন, তারা কখন বলে বসেন যে করোনাভাইরাসের জন্যও সরকার দায়ী, আমি সেই আশঙ্কা করছি।’

হাছান মাহমুদ এ সময় ডিইউজে (একাংশের) সদস্যদের কাছে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net