1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে দুই শতাধিক পরিবারে উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

চৌদ্দগ্রামে চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে দুই শতাধিক পরিবারে উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩০৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন “চিওড়া আনন্দ সংঘ” এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ, রমজান ও ঈদ উপলক্ষে চিওড়া, কনকাপৈত এবং নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের প্রকৃত গরীব, অস্বচ্ছল ও কর্মহীন ২১১ পরিবারের মাঝে উপহার সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সফিউল ইসলাম জিয়া, সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ, কেএম ফয়সাল আহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, টিম লিডার নাজমুল হোসেন, ফার্মাসিস্ট এস এম জাকির হোসাইন, সাইদুল হক, রেজাউল করিম, সালাহ্ উদ্দীন খান রাজিব, মো. হোসাইন, নাইমুল ইসলাম, মো. বিজয়, ডা. আবদুল হালিম, নাঈমুর রহমান নাহিম, সদস্য মেহরাব হোসেন, ফরহাদ হোসেন, জামাল চৌধুরী, শেখ রাসেল, সাহাবুদ্দীন ও মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ ইভেন্টের সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ বলেন, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সব সঙ্কটকালীন মুহুর্তে চিওড়া ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চিওড়া আনন্দ সংঘ। এই ইভেন্টে সহযোগিতা করায় শুভাকাঙ্খী, সমর্থক, দাতা ও স্বেচ্ছাসেবকসহ প্রবাসে অবস্থারত আনন্দ সংঘের সমন্বয়ক, টিম লিডার এবং সদস্যদের ধন্যবাদ জানাই। চিওড়া আনন্দ সংঘের প্রধান সমন্বয় সফিউল ইসলাম জিয়া বলেন, চিওড়া ইউনিয়নের মাদক নির্মূল, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, ছাত্রকল্যাণে মেধাবী ও দরিদ্র ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ, করোনা প্রাদুর্ভাব রোধে মাস্ক ও লিফলেট বিতরণসহ ২১১ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net