1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবন দিয়েই আদায় করলেন করোনা পরীক্ষার অধিকার! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জীবন দিয়েই আদায় করলেন করোনা পরীক্ষার অধিকার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩০২ বার

শ্যামল বাংলা ডট নেট বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার এর ফেসবুক আইডি থেকে তাঁর হুবহু স্ট্যাটাসটি তুলে ধরা হয়েছে শ্যামল বাংলা নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিনিয়র সিটিজেন আব্দুর রাজ্জাক (৬৩)। করোনা উপসর্গ নিয়ে গতকাল রোববার ভোরে মোহাম্মদপুর থেকে এসেছিলেন শাহবাগে একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে।

দীর্ঘসময় লাইনে থাকলেও সিরিয়াল পাননি। অগত্যা বাসার দিকে পা বাড়ান। একটু সামনে যেতেই তার বুকে ব্যাথা ওঠে। একপর্যায়ে রাস্তায় পড়ে গিয়ে সেখানেই মারা যান এই বয়োজ্যেষ্ঠ।

তার সঙ্গে দুই ছেলে উপস্থিত ছিলেন। কিন্তু অসহায়ের মতো ছটফট করে বাবার মৃত্যু দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না।

রাজ্জাকের বড় ছেলের অভিযোগ, রাস্তায় পড়ে যখন তার বাবা ধরফর করছেন, তখন বাবাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন হাতের কাছের বারডেম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে পাত্তা পাননি তিনি। লাশ ঢাকতে একটা কাপড় চেয়েও মেলেনি। অথচ পেশাগত জীবনে রাজ্জাক ছিলেন কাপড় ব্যবসায়ী।

অনাদর,অবহেলা ও চিকিৎসাহীনতায় পথে ঘাটে এভাবেই মরছে মানুষ ! না জানি আগামী দিনগুলো আরও কি ভয়ঙ্কর বার্তা নিয়ে আসছে।
মৃত মানুষটির নাম আব্দুর রাজ্জাক। বেশ কয়েকদিন জ্বরে ভুগে গতকাল রোববার কোভিড-১৯ টেস্ট করার জন্য পিজি হাসপাতালে গিয়েছিলেন। বৈশাখের প্রখর রোদে লাইনে দাঁড়িয়েও সিরিয়াল পাননি।
বেঁচে থাকতে যে টেস্ট করার অধিকার পাওয়া গেল না, মৃত্যুর পর সেই টেস্ট করে কি লাভ ?

পরিশেষে পুলিশের তত্ত্বাবধানে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। খুব খারাপ লাগলো যে, বেঁচে থাকতে করোনা পরীক্ষার সিরিয়াল পেলেন না। জীবন দিয়েই আদায় করলেন পরীক্ষা ব্যবসায়ী রাজ্জাক ! মহান আল্লাহ তায়ালা যেন তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন। সেই সাথে তাঁহার পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা এই পরিবার পরিজনকে রক্ষা করেন আমিন ছুম্মা– আমিন।

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
শ্যামল বাংলা ডট নেট – সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net