1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও দ্বায়িত্বশীল কর্মকর্তাদের তদারকির অভাব শরনখোলায় পানি সংকটে হাজার হাজার পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও দ্বায়িত্বশীল কর্মকর্তাদের তদারকির অভাব শরনখোলায় পানি সংকটে হাজার হাজার পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৫৪ বার

নইন আবু নাঈমঃ
ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে বাগেহাটের শরনখোলা উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার পরিবারে দীর্ঘদিন ধরে পানির জন্য হাহাকার চলছে। তবে, প্রকল্প তদারকির দ্বায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারিরা তাদের কর্তব্য পালনে উদাসীন থাকায় দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঝড়, জ্বলোচ্ছাস ও বন্যা সহ প্রাকৃতিক নানা দুর্যোগের হাত থেকে উপকুলবাসীকে রক্ষায় ২০১৭ সালে বলেশ্বর নদী সংলগ্ন ৩৫/১ পোল্ডারের ৬৩ কিঃমিঃ দৈর্ঘ্যর ভেরী বাঁধ নির্মান কাজ শুরু করেন (সি এইচডাবিøউ) নামের চায়নার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত বাঁধ নির্মানের পাশাপাশি পানি নিঃস্কাশনের জন্য ছোট-বড় মিলিয়ে শতাধিক ¯øুইজ গেইট নির্মানের কাজ শুরু করেন ঠিকাদার গ্রæপ। কিন্তু তদারকির অভাবে গেইট গুলোর নির্মান কাজ চলছে কচ্ছপ গতিতে। আবার অনেক স্থানের নির্মান কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর র্দুভোগ এখন চরম পর্যায়ে পৌছেছে। পাশাপাশি কাজের ক্ষেত্রে নানা অনিয়ম হওয়ায় প্রকল্পের স্থায়ীত্ব নিয়ে শংঙ্কা দেখা দিয়েছে। উপজেলা সদর রায়েন্দা বাজারের শহীদ মিনার এলাকার বাসিন্দা শ্রমিকলীগ নেতা মোঃ তাইজুল ইসলাম মিরাজ বলেন, আমার বাসা সংলগ্ন এলাকার একটি লেক ও পুকুরের পানি ওঠানামার জন্য বলেশ্বর নদীর সাথে ভেরীবাঁধ নির্মানকারি ঠিকাদার গ্রæপ প্রায় ৩মাস পুর্বে একটি ¯øুইজ গেইট নির্মান কাজ শুরু করেন। কিছু অংশ করে ঠিকাদার ওই কাজ ফেলে রাখায় স্থানীয় সোনালী মসজিদের মুসুল্লিরা সহ পাঁচ শতাধিক পরিবার এই রমজান মাসেও পানির জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঠিকাদারের গাফেলতির পাশাপাশি কাজ দেখাশুনার দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের উধাসিনতার কারনে এখন রান্না-বান্না ,ওজু-গোসল সহ দৈনন্দীন কাজের জন্য কোন পানি পাওয়া যাচ্ছে না। এই গেইটটির কাজ দ্রæত শেষ করে পানি ছেড়ে দেওয়ার জন্য উপজেলার (ইউএনও) স্যার কয়েকবার ফোন করলেও কর্তৃপক্ষের কোন সাড়া মেলেনি। এছাড়া ঠিকাদার গ্রæপের নানা অনিয়ম ও দুর্নীতির কারনে বাঁধ সহ ¯øুইজগেট গুলো টেকসই না হলে শরনখোলা বাসীর দুর্ভোগ থেকেই যাবে।
অপরদিকে, রায়েন্দা বাজার শহর রক্ষা বাঁধ কমিটির আহবায়ক প্রবীন আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ আকন বলেন, পানি শুন্যতার কারনে মানুষের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি হওয়ার বিষয়টি বাঁধ নির্মান কাজে নিয়োজিত কর্মকর্তাদের কাছে বার বার অনুরোধ করেছি কিন্তু তারা বিষয়টি আমলে না নিয়ে তাদের ইচ্ছা মতো কর্মকান্ড চালাচ্ছেন। এখন পানির জন্য জনসাধারনকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ দেখছিনা। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, বিষয়টি নিয়ে চায়না ঠিকাদার কর্তৃপক্ষের সাথে শীঘ্রই বৈঠক করে পানির সংকট নিরসনের উদ্যেগ নেওয়া হবে।
অন্যদিকে, প্রকল্পের তদারকি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন জানান, রায়েন্দা বাজারের ওই গেটটি নির্মানে একটু ত্রæটি হওয়ায় কাজ সাময়িক বন্ধ আছে। তবে, মসজিদের মুসুল্লিসহ স্থানীয় বাসিন্দাদের পানির দুর্ভোগ সমাধানে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net