ঢাকা   ১১:১৬:৩৮ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত

নিকছড়ির দূর্গম পাহাড়ে ত্রাণ ও শিশু খাদ্য নিয়ে-ইউএনও তামান্না মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণরোধে পাহাড়ী দূর্গম এলাকার কর্মহীন হয়ে পড়া মানিকছড়ি উপজেলার প্রত্যন্তঞ্চলের হরবিল, দুছড়িপাড়া, লাপাইনদংপাড়া, বাগানপাড়া, চৈক্কাবিল ও গাইন্দং পাড়া’র শতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
বুুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১১টায় ইউএনও তামান্না মাহমুদ সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা’কে সাথে নিয়ে মানিকছড়ি সেনা ক্যাম্পের সেনা সদস্যদের সহযোগিতায় উপজেলার দূর্গম এ জনপদে ত্রাণ ও শিশু খাদ্য নিয়ে হাজির হন। পাহাড়ের পাদদেশে বসবাসরত নিম্ন আয়ের মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের হতে তুলেদেন খাদ্য সামগ্রী। তাছাড়া খোঁজ খবর নিয়ে বের করেন ২-৪ বছর বয়সী শিশুদের। এরপর তাদের হাতে তুলেদেন শিশু খাদ্য। এতে স্বস্তি ফিরেছে পাহাড়ের অসহায় বাসিন্দাদের মাঝে।
দুছড়িপাড়া কার্বারী উক্যজাই মারমা ও হরবিল পাড়া কার্বারী ঔগ্য মারমা বলেল, উপজেলা প্রশাসনের ত্রাণ ও শিশু খাদ্য পেয়ে বেশ খুশি অসহায় পরিবার গুলো। ইউএনও স্যার আমাদের পাড়ায় এসে খাদ্য সংকট দূর করতে কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছেন। স্যারের এ মানবিকতা দেখে সত্যিই খুশি হয়েছে এলাকাবাসী।
ইউএনও তামান্না মাহমুদ জানান, উপজেলা সদর এলাকায় পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করা হলেও দূর্গম এলাকার অসহায় পরিবার গুলো সুযোগ-সুবিধা থেকে বেশ পিছিয়ে। তাই সরকারের ত্রাণ সহায়তা সঠিকভাবে কর্মহীন-হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেয়ার লক্ষে আজ দূর্গম এ জনপদে ত্রাণ ও শিশু খাদ্য নিয়ে নিজেই এসেছি। যাতে দূর্গম এ জনপদের অসহায় পরিবার গুলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি