ঢাকা   ০৭:১০:৩৭ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালীতে নিয়ন্ত্রণহীনতায় মারাত্মক রূপ ধারণ করছে করোনা ভাইরাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান (কবিরহাট উপজেলা) প্রতিনিধিঃ
এক করোনা ভাইরাস যা পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছে। যার কাছে হেরে গেছে বিশ্বের উন্নয়নশীল দেশের চিকিৎসা ব্যবস্থা।তৈরি করতে ব্যর্থ ভাইরাসটির ভ্যাক্সিন। পুরো বিশ্বে মৃত্যুরহার বেড়ে যাচ্ছে দিন দিন। যার থেকে বাঁচার একমাত্র উপায় হলো লকডাউন। বাংলাদেশ একটি অত্যন্ত ঝুকিপূর্ণ দেশ। বাংলাদেশের নোয়াখালী জেলায় দিন দিন বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাটি আছে অত্যন্ত ঝুঁকিতে কিন্তু এই কবিরহাট উপজেলার ভূঞাঁরহাট বাজারের চিত্র ঠিক উল্টো। করোনা ভয়কে পিছনে পেলে ঈদকে সামনে রেখে নিজেদের মতো ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্থ ক্রেতা এবং বিক্রেতা। কেউ বাজারে আসছে ঈদের শপিং করার জন্য কেউ আসছে মুদিমাল ক্রয় করার জন্য কেউ আসছে বাজারের পরিস্থিতি দেখার জন্য। কিন্তু দেশের এই ক্লান্তিকর সময়ে পুরো নোয়াখালীতে লক ডাউন ঘোষণা করার পরও তাদের মধ্যে ভয়ভীতি কিছুই দেখা যাই নি। ২২ মে রোজ শুক্রবার ভূঞাঁরহাট বাজার পরিস্থিতি ছিলো অত্যান্ত ভয়ানক। মেনে চলা হয়নি সামাজিক দূরত্ব। মানুষের মধ্যে নিজ থেকে সচেতনতা সৃষ্টি দেখা যায় নি। এই দিন বাজারের প্রত্যেকটি দোকানে প্রচুর ভীড় পরিলক্ষিত হয়। মানুষ স্বাভাবিক দিনের থেকেও আজকে অনেক বেশি মানুষ দেখা যায়।আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেলেও নিজ থেকে সচেতনতা দেখা যাইনি মানুষের মধ্যে। মানুষ নিজেদের কেনাকাটায় অনেক মগ্ন ছিলো। কিন্তু এই কিছু দিনের মধ্যে এই কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস সনাক্ত রোগির সংখ্যা। এই ক্লান্তিকর সময়কে করোনা ভাইরাসটি যখন হয়ে উঠেছে অত্যান্ত ভয়াবহ কিন্তু এর মাঝেও জনসাধারণের মাঝে তার বিন্দু মাত্র প্রভাব দেখা যাই নি।আগামী ২ দিন যদি এই রকম চলতে থাকে তাহলে এটাই স্বাভাবিক হবে যে মৃত্যুপুরীতে রুপান্তর হবে কবিরহাট উপজেলা। তাই এই পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের সচেতনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতা বাড়ানোর জোর দাবি যানাচ্ছে কিছু সচতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি