1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা দুইজন কারিগর আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা দুইজন কারিগর আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩১৮ বার

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।

একই অভিযানে অস্ত্র তৈরির দুইজন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, অভিযানে মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২) নামের দুইজন অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার হয়েছেন। তারা পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি দোচালা ঘর বানিয়ে সেখানে অস্ত্র তৈরি করছিল।

গ্রেপ্তার মো. রোকন রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশীয়ার মৃত আবুল কাশেমের ছেলে ও মো. আবদুল একই এলাকার জয়লালের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net