1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ঈদের কাপড় দিতে না পারায় নববধূর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

পটিয়ায় ঈদের কাপড় দিতে না পারায় নববধূর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩১২ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দক্ষিণ হাঈদগাঁও এলাকার জেসমিন আক্তার (১৯) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। দক্ষিণ হাঈদগাঁও এলাকার গুচ্ছ গ্রামের ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

দুই ভাই বোনকে ঈদে জামা উপহার দিতে চেয়েছিলেন বড় বোন । বড় বোনের বিয়ে হয়েছে এক মাস আগে অভাবের  সংসার হলেও ঈদকে সামনে রেখে স্বামী জিয়াউর রহমান কাছে নববধূ চাওয়া ছিল তার দুই ভাই-বোনসহ নিজের কাপড়। কিন্তু স্বামী জিয়াউর নববধূকে ঈদের শাড়ি কিনে দিলেও অভাবের কারণে নববধূর চাওয়া পূরণ করতে পারেন নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ মাস আগে কক্সবাজার জেলার জিয়াউর রহমানের সাথে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের সুমনের মেয়ে জেসমিন আকতারের বিয়ে হয়। জিয়াউর পটিয়াতে দিনমজুরের কাজ করায় ভাড়া বাসা নিয়ে থাকেন হাঈদগাঁও গ্রামে।

দিনমজুরের কাজ করে নববধূকে নিয়ে মোটামুটি ভালো ভাবেই দিন কাটছিল জিয়াউর। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দিনমজুরের কাজ করতে না পারাই আর্থিক সংকটে পড়ে  জিয়াউর।

পটিয়া থানার এসআই নুরুল আমিন বলেন, শোয়ার ঘরের কক্ষ থেকে গলায় নতুন শাড়ির আঁচল প্যাচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেকে পাঠানো হয়েছে। স্ত্রীর ইচ্ছা ছিল তার ছোট ভাই-বোনকে ঈদের কাপড় কিনে দেওয়ার। কিন্তু স্বামী ইচ্ছা পূরণ না করাতে স্বামীর প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net