1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিক্রয়কর্মীদের গ্লাভস-মাস্ক নেই, কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

বিক্রয়কর্মীদের গ্লাভস-মাস্ক নেই, কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৩৭ বার

কক্সবাজার প্রতিনিধি :
সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মচারীরা স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক ব্যবহার না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কক্সবাজার শহরের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ মে) দুপুরে শহরের লালদীঘিরপাড়সহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, কক্সবাজার শহরে যেসব দোকান খোলা রাখা হয়েছে তাতে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মচারীরা স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক ব্যবহার করে ক্রয়, বিক্রয় করছে কিনা তা মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিনটি প্রতিষ্ঠানকে কর্মচারীদের জন্য স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ব্যবহার না করায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করে স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ব্যবহার করে ক্রয়- বিক্রয় করতে পরামর্শ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net