1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে হতদরিদ্রের পাশে লাকসামের বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে হতদরিদ্রের পাশে লাকসামের বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৯৮ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
ত্রান বা দান নয়, ভালবাসার উপহার সামগ্রী নিয়ে দুই হাজার পরিবারের পাশে গেলেন লাকসামের বিএনপি। স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাদের সমন্বিত উদ্যোগে দলের সামর্থবান ও শুভাকাঙ্ক্ষীধদের আর্থিক সহায়তায় রোজা শুরুর আগেই “ভালবাসার উপহার” নামে প্রতি পরিবারের জন্য চাল, ডাল, আটা, আলু, তেল সহ মোট ১০ কেজির খাদ্যসামগ্রীর ১৫’শ পেকেট কোনরকম ফটোসেসন ছাড়াই ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে কর্মহীন হতদরিদ্রদের কাছে পৌঁছে দেয়া হয়।
পাশাপাশী মামলা হামলা সহ সরকার কতৃক নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ ভাবে তৈরী আরও ৫০০ পেকেট খাদ্যসামগ্রীও বিতরন করা হয়। লাকসাম পৌরসভা বিএনপির সাবেক দুই সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু এবং উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক, আবদুর রহমান বাদলের সার্বিক তত্বাবধানে এই কার্য্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক বেলাল রহমান মজুমদার, হাজী আমীর হোসেন, ইয়াছিন আলী, হাজী মোস্তফা কামাল, মনির আহমেদ, আবদুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, মাহাবুবুর রহমান মানিক, বিএনপি নেতা শাহ আলম, যুবদল নেতা আফজাল হোসেন, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুদ্দিন রুবেল, ছাত্রদলের সাধারন সম্পাদক ইয়াছিন ফাহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ প্রমুখ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net