ঢাকা   ১১:২৫:৫২ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মা করোনায় আক্রান্ত, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদকঃ করোনায় আক্রান্ত হওয়ায় মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে। মঙ্গলবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায়। পরে পুলিশ অসুস্থ মা পুষ্প রানী সাহাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন ডাক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাতিপাড়ার প্রয়াত গোপীনাথ সাহার স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন ধরে ঢাকায় মেয়ের বাড়িতে ছিলেন। এসময় তিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার ঢাকা থেকে একটি ভাড়া করা প্রাইভেট কারে করে নিজ বাড়ি বাড়িতে আসেন। তবে তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তালা ঝুলিয়ে দেয় ছেলে মানষ কুমার সাহা। বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করার পর পুষ্প রানী ওই গাড়িতে করেই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। পরে খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি