1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে দ্রুত বাড়ছে করোনা রোগী, জেলায় মোট আক্রান্ত ৯ জনমনে চরম আতংক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

মাগুরার শ্রীপুরে দ্রুত বাড়ছে করোনা রোগী, জেলায় মোট আক্রান্ত ৯ জনমনে চরম আতংক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৬৬ বার

মো সাইফুল্লাহ : মাগুরা শ্রীপুরে দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, জনমনে বাড়ছে চরম আতংক । আজ ৯ মে ২০২০ শনিবার সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামের নিশিত বিশ্বাস (২৮) নামের এক কৃষক করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত নিশিত বিশ্বাস ওই গ্রামের শচীন বিশ্বাসের পুত্র। তবে সে শারীরিক ভাবে অসুস্থ রয়েছে।
এ বিষয়ে নাকোল ইউনিয়ন চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত জানান – ইতিমধ্যে শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় হাজরা তলা করোনায় আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে, রুগী সুস্থ আছে, এক প্রশ্নের উত্তরে তিনি জানান- নিশিত বিশ্বাস একজন মিস্ত্রি সে অনেকের বাড়িতেই কাজ করে বেড়াই, কাজ করার ভিতরে হয়তো কারো বাড়ি থেকে করোনার জীবাণু তাকে ধরতে পারে।

মাগুরায় এখন পর্যন্ত ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ৪ মাগুরা সদরে ৩ ও শালিখা উপজেলায় ৩ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয় । জেলার মহম্মদপুর উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর কোন সন্ধান পাওয়া যায়নি। আক্রান্তের হার জেলার শ্রীপুর উপজেলায় এখন পর্যন্ত বেশি। তবে আশার কথা এর মধ্যে ৩ জন সুস্হ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে বলে জানা গেছে।
এ দিকে এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা রঈসউজ্জামান জানান -আক্রান্ত যুবক এখন সুস্হ্য আছে। চিকিৎসায় দ্রুত সুস্হ্য হয়ে উঠবে বলে আশা করছি। উপজেলায় যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে আতঙ্ক নই, জনসচেতনতায় বৃদ্ধি প্রধান কাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net