ঢাকা   ০৫:৩৫:২৯ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরায় ১৫৬ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবলীগ সভাপতি রফিকুল হক মিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ/ করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় ঘরে থাকা পিছিয়ে পড়া অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদের আনন্দকে সমুন্নত রাখতে সুদূর প্রবাস থেকে শ্রীপুর উপজেলার ১৫৬ টি হতদরিদ্র পরিবারের পাশে এসে দাড়িয়েছেন শ্রীপুরের কৃতি সন্তান, সংযুক্ত আরব আমিরাত শাখার যুবলীগের সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক রফিকুল হক মিয়া।
তিনি শ্রীকোল ইউনিয়ন যুবলীগ ও আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অহসায় পরিবারগুলোর মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
ঈদ উপহার সামগ্রীতে রয়েছে ২ প্যাকেট সেমাই , ১ কেজি চিনি, আঁধা কেজি ডাউল, ২ কেজি চাউল, একটি সুগন্ধী সাবান, দুধ ও কিসমিসসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট।
এর আগেও চলমান করোনা পরিস্হিতিতে তাঁর নিজস্ব অর্থায়নে উপজেলার প্রায় ৩ শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সভাপতি রফিকুল হক মিয়া জানান –করোনা পরিস্হিতিতে অসহায় এ মানুষগুলোর পাশে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি আমার এলাকার অসহায় হত দরিদ্র এ মানুষগুলোর পাশে সেবার হাত বাড়িয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানেরা এগিয়ে এসে মানবতার সেবাই নিজেদেরকে সামিল করবেন এমনটা প্রত্যাশা করছি।
ত্রান বিতরনের সার্বিক তত্বাবধানে থাকা অন্যতম সদস্য ও শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা জিয়া জানান- আশাকরি এ যুদ্ধে মানবতার জয় হবে, মানুষ জয়ী হবে। জনাব রফিকুল হক মিয়া অত্যন্ত উদার মনের একজন সৎ মানুষ। সকলের নিকট তাঁর জন্য দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি