1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ ৩১জন করোনা রোগী শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

রংপুরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ ৩১জন করোনা রোগী শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৭১ বার

নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ রংপুরে গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগরীর একই পরিবারের পাঁচজন ও ১২জন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। এরই মর্ধ্যে সুস্থ হয়েছেন মাত্র সাতজন।

শুক্রবার (৮ মে) বিকেল বেলায় এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।

তিনি জানান, রংপুর মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৩১ জনের নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল আসে। আক্রান্ত ব্যাক্তিরা সবাই রংপুর জেলার বাসিন্দা ।

আক্রান্তদের মর্ধ্যে রয়েছেন রংপুর কোতয়ালী থানার নয়জন সহ ১২ পুলিশ সদস্য, রংপুর মহানগরীর শালবন এলাকায় একই পরিবারের ৫ জন সদস্য, ইসলামী ব্যাংক
সৈয়দপুর শাখায় কর্মরত ৩ জন,

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স ও একজন মেডিকেল টেকনোলজিস্ট,
খটখটিয়া এলাকার ২,
রংপুর মহানগরীর রবার্টসনগন্জে ১,
ধাপ লালকুঠিতে ১,
সেনপাড়ায় ১,
আরকে রোড এলাকায় ১ জন,
হারাগাছ পৌরসভা এলাকায় ১ এবং রংপুরের মিঠাপুকুর উপজেলায় রয়েছেন ১ জন।

শুক্রবারের ৩১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০ জন।

জানাযায় আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন।
১২০জনের মর্ধ্যে ২৪জনকে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রংপুর জেলায় এখন পর্যন্ত সাতজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এদিকে, আজ শুক্রবার দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নীলফামারী জেলায় ৫ ও দিনাজপুরের ২ জন রয়েছে। রংপুর বিভাগে এনিয়ে গত একদিনে সর্বোচ্চ ৩৮ জন করোনায় শনাক্ত হলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net