1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে চিকিৎসক ও পুলিশসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

রংপুরে চিকিৎসক ও পুলিশসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩১০ বার

নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর গত ২৪ ঘণ্টায় পুলিশ কর্মকর্তা, ইন্টার্ন চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯০ জনে।

বুধবার (৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা.এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু ।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়, এতে ৭ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। আক্রান্তরা হলেন সবাই রংপুর জেলার বাসিন্দা। তারা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক (২৮), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসাধীন এক নারী (৬০), মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার, নগরীর আরকে রোড স্বপ্নচুড়া এলাকার এক গাড়ি চালক (৩০), এক গৃহপরিচারিকা (১১) ও নগরীর রাধাবল্লভ এলাকার একজন পুরুষ (৫৮)।

আজকের ৭ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৪ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলায় এখন পর্যন্ত সাতজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net