1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬২ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৯৭ বার

মঈন উদ্দীন: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬ জন। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২১৫ জন। করোনায় প্রাণ গেছে এ পর্যন্ত ৫ জনের। তবে করোনা জয় করে ঘরে ফিরেছেন ১৮১ জন। এখনও বিভাগে করোনার হটস্পট বগুড়া। এই জেলায় সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১১ জনের। জেলার ৩৫ করোনা আক্রান্ত এখন হাসপাতালে। করোনা জয় করেছেন ১৯ জন। করোনায় প্রাণ গেছে বগুড়ায় এক জনের। জয়পুরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের। জেলার ১৫৬ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনা জয় করে ঘরে ফিরেছেন ৬৮ জন। নওগাঁয় বিভাগে তৃতীয় সর্বোচ্চ ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অবশ্য গত ৪৮ ঘণ্টায় এ জেলায় কারো করোনা ধরা পড়েনি। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এখানকার ৬ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দুই জনের করোনা শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্ত দাঁড়াল ৪৬ জনে। এখানকার ৮ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর করোনা জয় করেছেন এখানকার ১১ জন। তবে করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর দুইজন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েনি সিরাজগঞ্জ ও পাবনা জেলায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net