1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারে সাবেক ছাত্রদল নেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারে সাবেক ছাত্রদল নেতা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩০৭ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার করায় ডিজিটাল আইনে আজ বুধবার ১৩ মে ভোর রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী হতে সাবেক ছাত্রদলের নেতা আমিনুর হক রিপন (২৮) নামের এক যুবককে রংপুর র‌্যাব ১৩ আটক করেছে। তাকে আজ আদিতমারী থানায় সোপর্দ করছে রংপুর র‌্যাব। তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মনোয়ার হোসেনের পুত্র আমিনুল হক রিপন (২৮)। দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোবাইল ফোন দ্বারা “ছাত্রদল ভেলাবাড়ী ইউনিয়ান শাখা” নামীয় ফেইসবুক আইডি ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, অশালীন ও মানহানিকর তথ্য এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানীমূলক তথ্য প্রচার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় আজ বুধবার ১৩ মে ডিজিটাল আইনে মামলা দায়ের হয়েছে। রংপুর র‌্যাব-১৩ এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল অভিযান করে সাবেক ছাত্র দল নেতাকে আটক করে। তার কাছ থেকে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন তথ্যাদি সংযুক্ত ফটোকপি ১০পাতা, ২টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড ও ১টি মেমোরীকার্ড পাওয়া যায়।
আদিতমারী থানা ডিউটি অফিসার আব্দুল মালেক জানান, রংপুর র‌্যাব ১৩ আজ বুধবার আসামীকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে রাতে মামলা দায়ের হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net