ঢাকা   ০২:২০:২৩ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

লোহাগাড়ায় চুনতিতে ওয়াসিকা আয়েশা খাঁন এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৩৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খাঁন এমপি’র ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৩ টায় চুনতিস্থ তাঁর বাসভবন পুরবী হাউস মাঠে প্রথম ধাপে চুনতি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ৬৫ কর্মহীন হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে চুনতি ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, পেঁয়াজ, ও ডাল।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, চুনতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, চুনতি ইউপি’র ৫ নং ওয়ার্ড মেম্বার সাজিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সমাজসেবক ইসলাম সওদাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি